1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

পঞ্চগড়ে ছয় বৎসরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত
১৪

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা গ্রামের মৃত ভোদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে অভিযুক্ত শহিদুল কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রেজোয়ানা রিয়াজ জানান, ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। ব্যথা পাওয়ার জন্য কান্নাকাটি করছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..