শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

 

মৌলভীবাজার প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (১৯ জুলাই ) মৌলভীবাজার শহরস্থ চৌমুহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়।

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত মুন ইলেকট্রিককে ৫ শত টাকা, চৌমুহনাতে অবস্থিত আনছার ইলেকট্রিককে ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত চৌকুস ইলেকট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও সয়াবিন তেলের দাম ১৭ জুলাই থেকে লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে বিক্রি করার কথা, যেখানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকার জায়গায় ৯১০ টাকা এবং ১ লিটার ১৯৯ টাকার স্থলে ১৮৫ টাকা বিক্রি করবে খুচরা ব্যবসায়ীরা। এই বিষয়টিও নিশ্চিত করার জন্য তদারকি দল কাজ করে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীদের ন্যায্য দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com