শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদী স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী!

নরসিংদী স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী!

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম (৩৪)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানান ঘাতক স্ত্রী। স্বামী নিহত মোফাজ্জল প্রধান (৪০) খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে।

 

স্ত্রী ঝুনু বেগম একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে মাহিন প্রধান (১৬) নামের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার জানায়, প্রায় ২০ বছর আগে প্রেম করে মোফাজ্জল ও ঝুনু বিয়ে করেছিলেন। তাদের দুজনের প্রেম থাকা অবস্থায় ঝুনু বেগমকে অন্যত্র বিয়ে দেয় তার বাবা মা। বিয়ের দুই দিন পরই ওই ছেলেকে ত্যাগ করে পালিয়ে মোফাজ্জলকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে স্ত্রী ঝুনুর কাছে টাকা চায় নিহত মোফাজ্জল। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোফাজ্জল লোহার তৈরি সাবল নিয়ে আসে ঝুনুর উপর আক্রমণ করতে। এসময় ঝুনু তার কাছ থেকে সাবল ছিনিয়ে নিয়ে মোফাজ্জলকে সাবল দিয়ে আঘাত করে। এক পর্যায়ে মোফাজ্জল মারা যায়। সারারাত লাশ পাহারা দিয়ে শুক্রবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ডিউটি অফিসারের কাছে ঘটনার বিবরণ দেন স্ত্রী ঝুনু বেগম। পরে পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com