শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে স্কুল ছাত্রী প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ

পঞ্চগড়ে স্কুল ছাত্রী প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ে ১৫ বছর বয়সী এক কিশোরী প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক হাসান (২৫) সহ ৬ জনের বিরুদ্ধে। এদিকে স্থানীয়দের সহায়তায় আহত কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোড় ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। রবিবার (৭ আগস্ট) সকালে আটোয়ারী থানায় প্রেমিক হাসানের নাম উল্লেখ করে ৬জনের নামে এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি। ধর্ষণের শিকার ওই কিশোরী তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্তরা হলেন, আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মালগোবা গ্রামের মৃত আমিনার রহমানের ছেলে মো. হাসান (২৫), একই এলাকার ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ (৩০), আব্দুর রহমান (৫০), তার ছেলে আমিনুল ইসলাম ডিপজল (২৫), খাজিম উদ্দিনের ছেলে মো. নজরুল (৪০) ও কৈলাসের ছেলে ওমর (৩০)। জানা গেছে, এক বছর আগে মালগোবা গ্রামের হাসানের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় ওই কিশোরীর। মামার বাড়িতে যাওয়া আসার সুবাদে হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল কিশোরী। দুপুরে মোবাইলে কল দিয়ে দেখা করার কথা বলে তাকে পঞ্চগড়ে ডেকে নেয় হাসান। বিকালে পঞ্চগড় পৌঁছালে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে রাতে আটোয়ারী উপজেলার বন্দরপাড়া গ্রামে নিয়ে যায় তাকে। সেখানে হাসান ও তার বন্ধু সবুজ ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই এলাকার আব্দুর রহমান, তার ছেলে আমিনুল ইসলাম, তাদের প্রতিবেশী নজরুল ও ওমর সেখানে উপস্থিত হলে হাসান ও সবুজ পালিয়ে যায়। এই সুযোগে ধর্ষণ করে তারাও। একপর্যায়ে তাকে ফেলে সবাই পালিয়ে যায়। গভীর রাতে মান্নান নামে এক পথচারী কিশোরীকে উদ্ধার করে বন্দরপাড়া গ্রামের নায়েব আলীর বাড়িতে নিয়ে যান। পরে নায়েব আলী তার পরিবারের লোককে খবর দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে এজাহার গ্রহণ করা হয়েছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে । বাকীদের খুব শীঘ্রই আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com