1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বান্দরবানে ইটভাটায় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯ বার পঠিত
১৫

মো. হোছাইন লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় ইটভাটায় পাহাড়ের মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মো. সাইফুল ইসলাম (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে ফাইতং ইউনিয়নের রামখোলা এলাকার এসবিএম ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল রাইম্যাখোলা এলাকার বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।

পুলিশ জানায়, ফাইতং এলাকার এসবিএম ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত ব্যক্তি সাইফুল। গতকাল দিবাগত গভীর রাতে সাইফুলসহ একদল শ্রমিক ব্রিকফিল্ডের জন্য পার্শ্ববর্তী একটি পাহাড় থেকে মাটি কাটছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে চাপায় পড়ে যান সাইফুল। তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল বলেন, ব্রিকফিল্ডের জন্য পাহাড় থেকে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..