শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উগান্ডার ১০ স্ত্রী, ৯৮ সন্তান ও ৫৬৮ নাতি-নাতনি নিয়ে সুখের সংসার মুসার

উগান্ডার ১০ স্ত্রী, ৯৮ সন্তান ও ৫৬৮ নাতি-নাতনি নিয়ে সুখের সংসার মুসার

প্রবাসডেস্ক:

স্ত্রী, সন্তান ও নাতী-নাতনীদের সঙ্গে মুসা – ফাইল ছবি

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুটালেজা জেলার বাসিন্দা মুসা হাসাদজি। বর্তমানে ৬৭ বছর বয়স তার। উগান্ডার এই নাগরিকের রয়েছে ১০ জন স্ত্রী, ৯৮ জন সন্তান এবং ৫৬৮ জন নাতি-নাতনি। সব মিলিয়ে পরিবারে সদস্য সংখ্যা সাত শতাধিক।
মুসা জানান, তার ১০ জন স্ত্রী রয়েছেন এবং তারা সবাই একই বাড়িতে একসঙ্গে থাকেন। ১০ স্ত্রীর ঘরে আছে ৯৮ জন সন্তান। এই সন্তানদের থেকে তার ৫৬৮ জন নাতি-নাতনি জন্ম নিয়েছে।

মুসা বহুবিবাহকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, উগান্ডায় তিনিই একমাত্র স্বামী, যার এতো জন স্ত্রী রয়েছেন।

মুসাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সব সন্তান ও নাতি-নাতনির নাম জানেন কিনা? জবাবে বলেন, তিনি সবাইকে আলাদা করে চিনতে পারেন। তবে সবার নাম মনে থাকে না।

মাত্র ১৭ বছর বয়সে প্রথম বাবা হন মুসা। তার ছেলে-মেয়েদের অনেকেই বিবাহিত, অনেকে আবার এখনও লেখাপড়া করছে। তিনি বাড়ির কাছে সন্তানদের জন্য কুঁড়েঘরও তৈরি করেছিলেন।

 

মুসার প্রথম স্ত্রীর নাম হানিফা হাসাদজি, কনিষ্ঠ স্ত্রীর নাম কাকাজি। কাকাজির বয়স মুসার অনেক নাতি-নাতনির বয়সের চেয়েও কম।

কাকাজি জানিয়েছেন, মুসা যদি আবারও বিয়ে করেন তাতে তার কোনও সমস্যা নেই। কারণ সে সবার খেয়াল রাখে। মুসার সব স্ত্রী আলাদা আলাদা খাবার রান্না করেন। কিন্তু সবাই একই বাড়িতে থাকেন। তার এই স্ত্রীরা এসেছেন উগান্ডার বিভিন্ন অঞ্চল থেকে।

মুসা যখন প্রথম বিয়ে করেন তখন যৌতুক হিসেবে স্ত্রীকে তিনটি গরু ও চারটি ছাগল দেন। দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার সময়েও একই পরিমাণ যৌতুক দেওয়া হয়েছিল।

এ সম্পর্কে মুসা বলেন, দুটি বিয়ে করার পর তিনি বুঝতে পেরেছিলেন গরু-ছাগল খেতে না পেয়ে দ্রুত মারা যাচ্ছে। এরপর পরের বিয়েতে তিনি যৌতুক হিসেবে দুটি গরু দেন।

 

তিনি বলেন, যখন তার ৩০ জন সন্তান ছিল, সে বছর খুবই কঠিন সময় গেছে। ফসল ঠিকমতো উৎপাদন করা যায়নি। ব্যবসা করেও লাভ হয়নি। সংকটের ওই পর্যায় এখন আর নেই।

মুসা যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে মাত্র দু’জন সদস্য ছিলেন। পরিবারের আয় কম ছিল, যার কারণে তাকে মাঝপথে স্কুল ছাড়তে হয়। প্রথম বিয়ের পর বাজরা বিক্রির ব্যবসা শুরু করেন মুসা। প্রথম দিকে গুলু স্টেশন থেকে ট্রেনে করে বাজরা কাম্পালায় নিয়ে যেতেন।

মুসার ওই ব্যবসা সফলতার মুখ দেখে। এরপর তিনি গরু কেনেন। তাতে সফলতা আসলে মুসা বিয়ে করেন।

উগান্ডার এই নাগরিক বলেন, মাঝে তিনি মাটন ও মুরগীর ব্যবসাও শুরু করেন। সেই থেকে তিনি আজ সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। মুসার বেশ কয়েক একর জমি আছে, যেখানে তিনি ফসল ফলান।

সূত্র: দ্য সিটিজেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com