মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার জনসচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করেছে মুন্সীগঞ্জ শুভসংঘ। মুন্সীগঞ্জ ‘শুভসংঘ করোনা রেসপন্স টিম’ এই কার্যত্রম পরিচালনা করে।
তারা মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন হ্যান্ড মাইক দিয়ে জনসাধারণকে করোনা সস্পর্কে সচেতন করেন। করোনার ভয়াবহতা জানিয়ে তারা জনসাধারণকে সরকার ঘোষিত লকডাউনে ঘরে থাকার আহ্বান জানান। এসময় রাস্তার পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শুভসংঘ করোনা রেসপন্স টিমের আহ্বায়ক মো. আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. সিফাত, ফারদিন হাসান আবির, মো. রাজু, সদস্য সচিব অনিক হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শুভসংঘের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত এবং দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম জিদান।
মুন্সীগঞ্জ শুভসংঘের সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, মানুষকে সচেতন করতে চাই। এই প্রত্যয় নিয়েই মুন্সীগঞ্জ জেলায় শুভসংঘ করোনা রেসপন্স টিম গঠন করা হয়েছে। আশা করছি, আমাদের এই টিম দেশের এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজ করবে।
Leave a Reply