শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দরজা আটকে ‘যাত্রীদের মারধর’ করলেন বাসচালক

দরজা আটকে ‘যাত্রীদের মারধর’ করলেন বাসচালক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে বাসের দরজা বন্ধ করে দিয়ে যাত্রীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে এক চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে চালককে আটক করেছে পুলিশ। তবে তার সহকারী পালিয়ে গেছেন।

পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, বুধবার রাতে মিরপুর ১১ নম্বর থেকে জনি (৩০) নামের ওই বাসচালককে আটক করা হয়। তাকে জনতা আটকে রেখেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে একজন যাত্রী নামতে চাইলে চালক জনি অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একজন যাত্রী প্রতিবাদ করায় জনি চালকের আসন থেকে উঠে ওই যাত্রীকে চড় মারে। অন্য যাত্রীরা প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন।

ওসি পারভেজ ইসলাম বলেন, জনির সহকারীও মারামারিতে যোগ দেয়। তবে সে পালিয়ে গেছে। মালিক বাসটি নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো থানায় এসে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা অপেক্ষা করব ভুক্তভোগীদের কেউ আসে কিনা। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com