শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ

ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ

কলকাতা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপর প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতের যান প্রেমিক। কিন্তু অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হন ওই প্রেমিক। পরে কারাগারে ঠাঁই হলো বাংলাদেশি প্রেমিক-ভারতীয় প্রেমিকার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া নশিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়।

বাংলাদেশি ওই প্রেমিক সোহেল রানার বাড়ি কুড়িগ্রামে জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে এতিম দাবি করা বাংলাদেশি যুবক সোহলের সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় এক তরুণীর পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রায় সাড়ে তিনমাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন সোহেল।

ভারতের অনুপ্রবেশের পর ফেসবুকে পূর্ব পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তিনি। তবে অবৈধভাবে ভারতের যাওয়ায় সোহেলকে সেখান থেকে চলে যেতে বলেন আশ্রয় দেওয়া বন্ধু। এই অবস্থায় তিনি কলকাতায় গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।

বুধবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে আবারও মুর্শিদাবাদ যান সোহেল। অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে গ্রামবাসীরা সোহলের বিরুদ্ধে থানা অভিযোগ করেন। একই সঙ্গে অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে সোহেল ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করে হরিহরপুর থানার পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com