মনিরামপুর প্রতিনিধি :
ডাক্তারের চেয়ারে বসলেও সে ডাক্তার না। তার কাজ ইসিজি করা। অথচ ডাক্তার সেজে নিয়মিত যশোরের মনিরামপুর হাসপাতালে ১১৭ নম্বর কক্ষে এনসিডি কর্ণারে (যেখানে ডায়াবেটিস, হাই প্রেশার ও হৃদরোগের সেবা হওয়ার কথা) রোগী দেখছে। হাসপাতালের প্রধান জেনেশুনে এই ব্যক্তিকে সেখানে রোগী দেখার সুযোগ করে দিয়েছে বলে জানা গেছে।