শিরোনাম :
চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিস্ফোরণের কারণ অজানা সায়েন্সল্যাব এলাকায় , ভবনটি ঝুঁকিপূর্ণ

বিস্ফোরণের কারণ অজানা সায়েন্সল্যাব এলাকায় , ভবনটি ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা। তবে শর্ট সার্কিট, এসি কিংবা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছেন তারা।

ভবনটির দুই পাশের দেয়ালসহ আংশিক ধসে পড়ার ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলেছে পুলিশ। তাই আপাতত এতে কাউকে না প্রবেশ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আজ রবিবার ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘ভবনের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তৃতীয় তলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিস ছিল। আমি মনে করি, এই মুহূর্তে ভবনটিতে কারো প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার বা এসি বিস্ফোরণের কারণে এটি হতে পারে। তবে তদন্ত শেষ হলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

হতাহতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুনেছি ১২-১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। আর শুনেছি ৩ জন মারা গেছেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com