শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে যুবলীগনেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট \ আহত ১৫\ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

রূপগঞ্জে যুবলীগনেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট \ আহত ১৫\ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)মাছুম মিয়া  সংবাদদাতা ঃ নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ভূলতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামের মালিকানাধীন মুইরাবো এলাকার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সন্ত্রাাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ১৫ জন  গুরুতর আহত হয়। এ ঘটনায় ২২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত ও পূর্ব শত্রæতায় দীর্ঘদিন ধরে ভূলতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামের সঙ্গে মুইরাবো এলাকার শামীম ওসমান রাজুর সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ৩ মার্চ শুক্রবার রাত পৌনে ১১ টায় ৩০/৩২ সদস্যের একদল সন্ত্রাসী  ছুরি, রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে সাইফুল ইসলামের উপর হামলা চালায়। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। হামলাকারীরা নগদ টাকা, রঙিন টেলিভিশন, মোবাইল ফোনসেট, সাইফুল ইসলামের বোনের গলার ও কানের স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় রূপগঞ্জ উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪২), তার বড় ভাই মকবুল হোসেন (৫৫), বড় বোন পারভীন আক্তার (৪৮), ভাগিনা ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (২৭), ভাতিজা ও ভুলতা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল মিয়া (৩৩), ভাতিজা ও ভূলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া (২৮) আসাদ উল্লাহ ( ৪৫), আহত হয়। আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল কালামের অবস্থা আশংকাজনক।
 এ ব্যাপারে সাইফুল ইসলামের ভাতিজা মুরাদ হোসেন বাদী হয়ে মুইরাবো গ্রামের শামীম ওসমান রাজু(৩৩),মেহেদী (২০), বায়েজিদ (২৩), ওমর ফারুক (২৮), রবিউল (৩৫), আব্দরু রব (৪০) ও শান্ত (২০)সহ ২২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী কওে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com