শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটা থেকে

হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটা থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

মার্ক জাকারবার্গের সংস্থা মেটা থেকে ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন হাজার হাজার কর্মী। চলতি সপ্তাহেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো বিবৃতি দেয়নি জাকাবার্গের মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন।
গত নভেম্বরে ১১ হাজার কর্মীকে সরিয়ে দিয়েছিল মেটা। সে সময় কাজ হারিয়েছিলেন মেটার ১৩ শতাংশ কর্মী। এর প্রায় চার মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সমাজিক যোগাযোগমাধ্যম সংস্থায় আবার অনেকে কাজ হারাতে পারেন বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ় নামে এক সংবাদমাধ্যম।

আনন্দবাজারের খবরে জানানো হয়েছে, নামপ্রকাশে অনিচ্ছুক মেটা-র এক কর্মকর্তা সংবাদমাধ্যমে দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে সংস্থার সদর দফতরে এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত স্তরে রয়েছে। সম্প্রতি কর্মীদের দক্ষতার পর্যালোচনা করতে গিয়ে চলতি বছরকে ‘দক্ষতার বছর’ হিসাবে চিহ্নিত করেছেন মেটা-র চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার জাকারবার্গ। এরপর অদক্ষ কর্মীদের সরানোর তোড়জোড় শুরু হয়। কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে অবশ্য সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি মেটার মুখপাত্র। যদিও মঙ্গলবার শেয়ার বাজার খোলার আগেই মেটা-র শেয়ার দাম ১.৭ শতাংশ লাভ করেছে। অন্যদিকে, সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায়, মেটা-র শেয়ারদরে ৫৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। যা চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধি। তবে আগামী সপ্তাহে পরিবারে তৃতীয় সন্তানের আগমনের খবর পাওয়ার আগেই হয়তো কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলতে পারেন জাকারবার্গ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com