পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর দরজা বাহির থেকে তালা মেরে পালিয়েছে পাষন্ড- স্বামী।খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার (১২ই মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে আত্মগোপন করেছে পাষন্ড- স্বামী।
ময়মনসিংহ জেলার নান্দাইল থানার তেলিয়া গ্রামের মো: সিদ্দিক মিয়ার পুত্র ওমর ফারুকের (৩৬) সঙ্গে ভালোবেসে গত দুই বছর আগে বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার পাকুরতলা গ্রামের মোঃ মাহমুদ আলীর কন্যা নাজমা খাতুনের (৩৫)।
নিহত নাজমা খাতুন এর বাবা জানান,দীর্ঘদিন যাবত আমার মেয়ে করমতলা রেললাইনের উত্তর পাশে সুমন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে আমার মেয়ে ও মেয়ের জামাই তারা ২জনই তালটিয়া সাতপোয়া একটি ফেক্টরিতে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।তিনি আরও বলেন, আমার মেয়ে নাজমা খাতুন এর আগে বিয়ে হয়েছিলো গত পাঁচ বছর আগে তার প্রথম স্বামী মারা যায় তারপর সে আমাদের সাথেই থাকতো গার্মেন্টসে চাকরি করতো,পরবর্তীতে ওমর ফারুকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়েও করে।আমার মেয়েকে ওর স্বামী ওমর ফারুক ই মারছে।আমার মেয়ের আগের ঘরের একটা নয় বছরের মেয়েও আছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কারণে তাকে খুন করা হয়েছে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply