1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আগামী রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত
১০৪

আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প

ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই মেগা ফাইনালে মাঠে বসে খেলা দেখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের বিশ্বকাপে এটিই হবে তার প্রথম উপস্থিতি। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের উপস্থিতির মাধ্যমেই শেষ হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল, নিরাপদ ও দর্শকপ্রিয় এই বিশ্বকাপ। এর মাধ্যমে বিশাল পরিসরে বিশ্বকাপ আয়োজনে আমেরিকার সক্ষমতা প্রমাণ হলো।

তিনি আরও জানান, শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার একটি অনুষ্ঠানেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গত জুনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। তবে ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন, তা জানা যায়নি। কারণ সম্প্রতি ন্যাটো সম্মেলনে ইরান যুদ্ধে সাহায্য না করায় স্পেনের তীব্র সমালোচনা করেছিলেন তিনি।

এবারের বিশ্বকাপে কোনো খেলা দেখতে না গেলেও ট্রাম্প একটি বিতর্কে জড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড পাওয়ায় ট্রাম্প সেটি পুনর্বিবেচনা করতে ফিফা সভাপতিকে অনুরোধ করেন। পরে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। যদিও পরের ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে যায় যুক্তরাষ্ট্র।

নিজের প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ২০২৬ বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার মূল কৃতিত্ব বারবার দাবি করে আসছেন ট্রাম্প। ফিফা সভাপতির সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছর ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দিয়েছিলেন ইনফান্তিনো।

এর আগে গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে বিজয়ী ইংলিশ ক্লাব চেলসির অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। তবে সেবার তিনি মঞ্চ থেকে না নেমে খেলোয়াড়দের উদযাপনে অংশ নেন এবং পরে ট্রফির একটি রেপ্লিকা নিজের অফিসে রেখে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..