1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

এলপি গ্যাসের দাম কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পঠিত

অর্থ-বানিজ্য

চলতি জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৮৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এখন গ্রাহকরা ১৫২৮ টাকায় পাবেন।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..