1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৭১

টাঙ্গাইল প্রতিনিধি : তানিয়া ইসলাম

টাঙ্গাইল, ২৬ জুলাই ২০২৬: টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) পরিচালিত এ অভিযানে টাঙ্গাইল সদর থানার পুলিশ সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল, তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই করেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালিত হয়।

টাঙ্গাইল সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..