1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটিতে এবার ১ লাখ ৭৪ হাজার পশু কোরবানি হতে পারে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত
১০৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহায় এক লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি কোরবানির পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে সংস্থাটি আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) ডিএসসিসির জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ঈদের ১ লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৮ মে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি, ২৯ মে ৩২ হাজার ৬৯৭টি এবং ৩০ মে ১৭২৬টি পশু কোরবানি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। ২৮ মে ঈদের দিন এসব হাটের ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা হবে। ২৯ মে ৩০ শতাংশ ও ৩০ মে ১০ শতাংশ বর্জ্য অপসারণ করা হবে।

কোরবানির পশুর বর্জ্য অপসরণে মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী কাজ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য অপসারণে ৩৮২টি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার কেরিয়ার, পেলোডার কাজ করবে। বর্জ্য অপসারণের পর ৪৬ টন ব্লিসিং পাউডার ছিটানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..