1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দেশের গুগল কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার উন্নয়নে শিক্ষামন্ত্রীর বৈঠক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। মঙ্গলবার (১৯ মে) এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘গুগল ফর এডুকেশন’ প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন ও সলিউশনস ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অলি ট্রাসেল বৈঠকে অংশগ্রহণ করেন।

এ সময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহারকে আরও বিস্তৃত করার বিষয়ে গুগল কীভাবে কাজ করছে―এ বিষয়ে গুগল কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।
ক্লাসে অশ্লীল ভিডিও ধারণের পর ছড়িয়ে দেয়ার অভিযোগ, জবির দুই শিক্ষার্থী বহিষ্কার
৩ ঘণ্টা আগে
ক্লাসে অশ্লীল ভিডিও ধারণের পর ছড়িয়ে দেয়ার অভিযোগ, জবির দুই শিক্ষার্থী বহিষ্কার
এছাড়াও, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..