1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা : রাষ্ট্রপতি নির্বাচন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..