দীপক শর্মা
ঠাকুরগাঁও জেলাপ্রতিনিতি।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আগস্ট- ২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বালিয়াডাঙ্গী থানা।
এই অর্জনের স্বীকৃতিস্বরূপ বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযানসহ সার্বিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্বীকৃতি অর্জন করেছে বালিয়াডাঙ্গী থানা।
বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ এবং এসআই শাহরিয়ার জেলার শ্রেষ্ট মাদক উদ্ধারকারি হিসাবে পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে সম্মাননা গ্রহন করেন।
বালিয়াডাঙ্গী থানার এই সাফল্যে ওসি মোঃ বুলবুল ইসলামসহ থানার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম আরও এগিয়ে যাক-এটাই প্রত্যাশা করেন বালিয়াডাঙ্গবাসী।