আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের
অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী মডেল
পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯
আগস্ট) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি
মোঃ মতিয়র রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র
সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিদ্যালয়ের শারীরিক শিক্ষার
সহকারী শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। আমন্ত্রিত
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল্যাহেল বাকী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য
মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাবুল
ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী,
আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সহকারী প্রধান
শিক্ষক খদেমুল ইসলাম। আমন্ত্রিত অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ
ফজলুল করিম, সহিদুল ইসলাম, এ.রায়হান চৌধুরী, তারেক হোসেন চৌধুরী,
পার্বতী রাণী, সুশান্ত দাস, আমিনা বেগম, ফিরোজা ইয়াসমিন, রবীন্দ্র
নাথ বর্মন, লুৎফর রহমান, হিরু রঞ্জন ঘোষ, রতœা বেগম, অলিয়র রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্র-
ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি
অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক
এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা
রাখতে পারে। বক্তারা আরো বলেন, বর্তমান মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি
বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং
পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে
অভিভাকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক
শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে , যাতে তারা
একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ
করতে পারে। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের
সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অভিভাবক সমাবেশে
আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-