1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

আরও তিন শিশুর মৃত্যু হামের উপসর্গে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ১ হাজার ৩৫ জন শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং চট্টগ্রামে ২ মারা গেছেন।

অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এতে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩ হাজার ৫৭ জনে পৌঁছেছে।

অধিদফতরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..