1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সম্প্রতি ওই সমুদ্রপথে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে একের পর এক হামলার ঘটনা ঘটার পর ইরান এই কঠোর সিদ্ধান্ত নিল। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রণালিটি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো দেশের জাহাজই এটি ব্যবহার করতে পারবে না।

আইআরজিসি নেভি শনিবার (১৭ অক্টোবর) এক কড়া হুশিয়ারিতে জানিয়েছে, যারা ইরানের এই নির্দেশ অমান্য করে প্রণালি পার হওয়ার চেষ্টা করবে, তাদের চরম মাশুল গুনতে হবে।

আরও পড়ুন: নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
মার্কিন বাহিনীর ওপর ভরসা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, জাহাজগুলোকে আগুনে পুড়েই তা টের পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে পানিতে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে একটি বিশাল তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মাধ্যমে।

এরপরের দিন থেকে সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকাতেও আরও অন্তত দুটি তেলের ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

একের পর এক এই বিস্ফোরণ ও হামলার ঘটনার পরই গোটা অঞ্চলের থমথমে পরিস্থিতির মধ্যে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..