1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

উখিয়ায় একদিনে ৬ আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলায় মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি দুজন, জিআর পরোয়ানাভুক্ত একজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আজিজ ওরফে আজিজ খান (২১), ইমন বড়ুয়া (২৬), মো. আইয়ুব, মো. আবুল কালাম (৪০), সৈয়দ করিম (৩৫) ও নূর মোহাম্মদ (৬৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. আবুল কালামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া সৈয়দ করিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নূর মোহাম্মদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য তিনজনের মধ্যে দুজন নিয়মিত মামলার আসামি এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি।
উখিয়া থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..