উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:সরোয়ার আলম,
কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে ৯টি জীবিত বকসহ এক বক শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের আওতাধীন উখিয়া সদর বিটের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের প্রচেষ্টায় পরিচালিত এ অভিযানে জীবিত বকগুলো উদ্ধার করা হয় এবং বক শিকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বকসহ বিভিন্ন প্রজাতির বন্যপাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোরও প্রয়োজন রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে।
বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।