1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া

করিমগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য এখন থেকেই নির্ধারণ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
ক্রেস্ট পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..