1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

কলকাতা বিমানবন্দরে ডিম নিয়ে অপেক্ষা, তৃণমূল-বিজেপির সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৯

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে কার্যত ব্যাপক
কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (১৯ জুন) রাতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এমন পরিস্থিতির।

জানা যায়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে কলকাতা বিমানবিন্দরে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা করা হয়েছিল।

এই অভিযোগ ঘিরেই দুই পক্ষের মধ্যে তীব্র তর্ক শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জেরে বিমানবন্দর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ডিম ছোড়ার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে কার্যত ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।

এদিকে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা।’ তবে বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..