কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় চিরুনি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মাদকসহ ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন, অন্যান্য মামলায় ২ জনসহ মোট ৯০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোরগঞ্জ জেলাকে অপরাধমুক্ত রাখতে তারা বন্ধপরিকর। এই মর্মে পুলিশ সুপার স্পষ্ট বার্তা, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তাররোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে পুলিশ প্রশাসন।