1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

গাজীপুরপ্রতিনিধি
টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওসমান আলী (৬৭), যুবলীগ নেতা মনির পিচ্চি হোসেন (৪৫) এবং গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশের পাশাপাশি গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও অংশ নেন। একপর্যায়ে ডিবির দক্ষিণ বিভাগের একটি দল ওসমান আলীকে গ্রেপ্তার করে। অপরদিকে, থানা পুলিশের পৃথক অভিযানে মনির হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..