1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক বর্ণাঢ্য আলোচনা অনুষ্ঠিত সভা হয়েছে। শুক্রবার বিকালে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপি এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা নিবেদিত। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

তিনি শহীদদের ত্যাগ স্মরণ করে বলেন, আমাদের সহযোদ্ধাদের রক্ত ও অগণিত প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যেন নিজেদের আচরণে কোনোভাবেই স্বৈরাচারী বা জুলুমের পুনরাবৃত্তি না ঘটে।

আলোচনা সভায় প্রধানবক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ব্যক্তিস্বার্থে দলে সুযোগ সন্ধানীদের ভেড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘বিএনপি মূলধারার জনগণের দল, আর জনগণই এর প্রধান শক্তি। স্বৈরাচারী শাসন আমলে সীমাহীন অত্যাচার সহ্য করেও নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিল। বর্তমানে কোনো ভাড়াটিয়া বা সুবিধাবাদীর বিএনপির পতাকাতলে প্রয়োজন নেই।’

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সংসদ সদস্য মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন ও শাহ রিয়াজুল হান্নানসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..