1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

গুলিস্তানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত
২২

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ-এর বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তান এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে গুলিস্তানে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে শনিবার (৪ জুলাই) জামায়াতে ইসলামীর একটি মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে আজ ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ‘চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরেই জামায়াত সমর্থিত স্থানীয় ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এই চাঁদাবাজির প্রতিবাদেই আজ একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহতসহ আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী ও ব্যবসায়ী আহত হয়েছেন।’

জামায়াত দলীয় সূত্র দাবি করেছে, স্থানীয় বিএনপির কিছু কর্মী দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও ফুটপাত-মার্কেট দখলবাজি চালিয়ে আসছে। কিছুদিন ধরে তারা বিভিন্ন মার্কেট তালাবদ্ধ করে জোরপূর্বক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা তাদের পাশে দাঁড়ান।

এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়িয়ায় সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভের ডাক দেওয়া হলে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..