1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি হাতে নাতে যুবক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১১

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির সময় স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন মেহেদী হাসান মোহন নামে এক যুবক। মঙ্গলবার ঘটনাটি গোবিন্দগঞ্জ মডেল মসজিদে ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান মোহন মসজিদের থাই গ্লাস ভেঙে গ্রীলের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিষয়টি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন।
পরে আটক যুবককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানানো হলে গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, আটক মেহেদী হাসান মোহন গোবিন্দগঞ্জ পৌরসভার থানা খলসি গ্রামের সাব্বির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর মডেল মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মসজিদের দানবাক্সে সাধারণ মানুষের আমানত থাকে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়াতে সাহস পাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..