1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে দস্যুতার মামলায় পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত
১০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জে দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রিপনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার (৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রিপন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রড়বহুলা গ্রামের মৃত নুর আলীর ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলা সদরের গোপায়া ইউনিয়নের রড়বহুলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা দস্যুতার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চতুল এলাকার বাসিন্দা ও একজন বিকাশ ব্যবসায়ী। ৩ জুন রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দুটি মোবাইল ফোন ও বিকাশের টাকা সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে ধুলিয়াখাল এলাকায় বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে পাকা সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে আহত করে এবং গলায় চাকু ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনার পর ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় র‌্যাবের অভিযানে মো. রিপনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..