1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

চরফ্যাশনে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকাজরিমানা, অনাদায়ে কারাদ- !

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত
১২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের এক বছরের কারাদ-ের আদেশ দেন আদালত। দ-প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মো রুবেল ও ইউসুফ। আজ (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ।
অভিযান সূত্রে জানা গেছে, ফার্মেসিতে সরকারি নিন্দেশ অমান্য করে মানহীন, লাইসেন্সবিহীন কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুনিন্দিষ্ট অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। হাসপাতাল রোডে অবস্থিত রুবেল মেডিকেলে এবং আল সাফিয়া মেডিকেলে বিক্রির জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান সেম্পল (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) ও আনরেজিষ্ট্রেড ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছিল।এ অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর রোডে রুমা মেডিকেলে ড্রাগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ওষুধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ওষুধ প্রশাসনের সহাকারি পরিচালক শরীফুল মোল্লা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..