1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মনির পাটোয়ারী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত
১৪

নোয়াখালীপ্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে তরুণ ও শিক্ষিত রাজনীতিবিদ মনির হোসেন পাটোয়ারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় মনির পাটোয়ারী বর্তমানে ইউনিয়নবাসীর কাছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে তিনি স্থানীয়ভাবে নিজের একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতা হিসেবে মনির পাটোয়ারীকে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা চলছে। বিশেষ করে তরুণদের একটি অংশ তাকে সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন।
মনির পাটোয়ারী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে মোহাম্মদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া, নাগরিক সেবা সহজলভ্য করা এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে চান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে মনির পাটোয়ারীর নামও উঠে আসায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..