1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ঝিনাইদহের স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাশেদ খাঁন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
১৯

ঝিনাইদহ প্রতিনিধি:
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতিতে থাকবে। ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে এমন সুযোগ রাখা হবে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছেন এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য কাজ চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। তবে বাংলাদেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে তুলনামূলকভাবে দেরিতে জ্বালানির দাম সমন্বয় করেছে। অন্যদিকে দেশের বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য তিনি আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ও লুটপাট এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে হলে জামায়াতের উচিত সরকারকে সহযোগিতা করা। তিনি বলেন, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার মধ্যে শরিয়াহভিত্তিক আইন ব্যবস্থারও স্থান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..