টাঙ্গাইল প্রতিনিধি : তানিয়া ইসলাম
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি
মোঃ সাইফুল ইসলাম বলেন আপনাদের ভোটে আমি যদি চেয়ারম্যান হতে পারি ছিলিমপুর ইউনিয়নকে একটি মডেল হিসাবে গড়ে তুলবে
এ সময় আরও বক্তব্য রাখেন মো. মেনহাজ উদ্দিন, মো. সাখায়াত হোসেন, মো. হাফিজুর রহমান (হাফেজ), মো. ইসমাইল হোসেন, মো. বাবুল মিয়া, মো. তারেক আহাম্মেদ, মো. মাদারী মিয়া, মো. খোরশেদ আলম ও মো. নূরুল ইসলাম।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় মো. সাইফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। দল তাকে মনোনয়ন দিলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।