তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিবেদন:
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
গত ২ আগস্ট ২০২৬ তারিখে বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও. নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুবকর সিদ্দিক, যিনি এলএলবি ডিগ্রিধারী এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে উল্লেখ করা হয়েছে।
কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সাজেদা খাতুন। তিনি ৫ জানুয়ারি ২০০৪ সালে বিদ্যালয়ে যোগদান করেন। এছাড়া অভিভাবক সদস্য মো. কামরুল হাসান খান। সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. ওমর আলী।
ঢাকা শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন কার্যকর থাকবে।
আদেশের অনুলিপি টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, এডহক কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক অনুমোদনের তারিখ ২ আগস্ট ২০২৬। আদেশটি অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।