1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা আ.লীগ সহ-সভাপতির

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মোঃ আইনুল ইসলাম রাচচু
পদত্যাগের ঘোষণা দেওয়া শৈলেন্দ্র নাথ বাইন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামের এক আওয়ামী লীগ নেতা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..