1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬উদযাপন করা হয়েছে। দীপক শর্মা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঠাকুরগাঁও-এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ব্যক্তি ও সমাজের উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং সকলের জন্য মানসম্মত ও কার্যকর শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষরতার আলো ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে- এই প্রত্যাশায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকুক।

সাক্ষরতার আলোয় আলোকিত হোক মানুষ, সমৃদ্ধ হোক দেশ ও জাতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..