1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

তাড়াইল হাসপাতালে শুধু পরিষ্কার নয়, চাই প্রকৃত চিকিৎসা সেবাহাসপাতালের সৌন্দর্য রোগীর হাসিতে, দেয়ালে নয় – তাড়াইলবাসীর দাবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
৭০

কিশোরগঞ্জ: প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া :

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখলাম বিএনপির একটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে। এ উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। হাসপাতাল পরিষ্কার থাকা দরকার।
কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসা সেবা।
দুঃখের সাথে বলতে হয়, আমাদের সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পায় না। ছোটখাটো সমস্যা নিয়েও রোগীদের কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহে রেফার করে দেওয়া হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।
তাড়াইলবাসীর পক্ষ থেকে আমাদের দাবি:*
বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ:*
আমাদের হাসপাতালে গাইনি, হাড়-জোড়া, চর্ম, নাক-কান-গলা, নিউরোলজি ও নেফ্রোলজি বিভাগের এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার থাকতে হবে।
২৪ ঘণ্টা ইমার্জেন্সি সেবা:*
ইমার্জেন্সিতে ২৪ ঘণ্টা একজন এমবিবিএস ডাক্তার ডিউটিতে থাকতে হবে।
বিনা টাকায় চিকিৎসা:*
রোগীরা যাতে সরকারিভাবে বিনা টাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পায় তা নিশ্চিত করতে হবে। ওষুধের যাতে কোনো সময় ঘাটতি না হয়।
দালাল ও ক্লিনিক সিন্ডিকেট মুক্ত হাসপাতাল:*
হাসপাতালের সামনে থেকে দালালদের উচ্ছেদ করতে হবে। কোনো ডাক্তার যাতে বাইরের ক্লিনিকের সাথে সম্পৃক্ত থেকে পার্সেন্টিজের ব্যবসা করতে না পারে, তা কঠোরভাবে মনিটরিং করতে হবে।
জবাবদিহিতা:
হাসপাতালে চাকরিরত ডাক্তার ও স্টাফরা যাতে বসে বসে বেতন না নেয়, সেবার মান নিশ্চিত করে তারা দায়িত্ব পালন করছে কিনা তা ফলোআপ করতে হবে।
আমরা চাই তাড়াইল হাসপাতাল শুধু পরিষ্কারই থাকবে না, এখানে মানুষ প্রকৃত চিকিৎসাও পাবে।
বিএনপির ভাইদের কাছে অনুরোধ,* আপনারা যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন, ঠিক একইভাবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্যও জোরালো ভূমিকা রাখুন।
একটা হাসপাতালের সৌন্দর্য পরিষ্কার দেয়ালে নয়, সৌন্দর্য হলো রোগীর মুখের হাসিতে।*
আমরা বিশ্বাস করি আপনারা পারবেন।
বিস্তারিত আসছে পরবর্তী নিউজে*

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..