1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ত্যাগ ও পরীক্ষায় উত্তীর্ণ শাহ মো. শাহজাহানকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান জামালগঞ্জ বিএনপির তৃণমূল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ):

দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় নেতাকর্মীদের পাশে থাকা, নানা প্রতিকূলতা মোকাবিলা এবং রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতা শাহ মো. শাহজাহানকে জামালগঞ্জ উপজেলা বিএনপির আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ।

জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহানকে তৃণমূলের অনেক নেতাকর্মী পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার সময়ে তিনি দল ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও সহযোগিতা জুগিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকে কেন্দ্র করে শাহ মো. শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নানা ধরনের চাপ, হয়রানি ও নির্যাতন নেমে আসে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরাও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।

বিশেষ করে ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনকালীন সময়ে শাহ মো. শাহজাহানকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। ২০২৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ সময় কারাগারে থাকার ঘটনাকেও তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন তাঁরা।

তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার সময়ে যারা মামলা, গ্রেপ্তার, হয়রানি ও নানা চাপ উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, শাহ মো. শাহজাহান তাঁদের অন্যতম। তাঁদের মতে, দলের সুসময়ের চেয়ে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার রাজনৈতিক মূল্যায়ন হওয়া প্রয়োজন।

তাঁর অনুসারীরা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা এবং কঠিন সময়ে দলের জন্য ভূমিকা বিবেচনায় নিয়ে আগামী উপজেলা বিএনপির কমিটিতে শাহ মো. শাহজাহানকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত।

উপজেলা বিএনপির আহ্বায়কের বক্তব্য

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান বলেন, গত ৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয় জামালগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেন। সেখানে নেতাকর্মীরা তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিনি বলেন, মতবিনিময়ের পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিটি সাংগঠনিক কমিটি গঠনের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

তৃণমূলের ক্ষোভ

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির একাধিক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য বলেন, বিগত সরকারের সময়ে শাহ মো. শাহজাহান যেভাবে দলকে আগলে রেখেছেন, বর্তমানে তাঁকে নিজ দলের কিছু সুবিধাবাদী ও নবাগত নেতাকর্মীর মাধ্যমে হেনস্তার শিকার হতে হচ্ছে বলে তাঁরা মনে করেন।

তাঁদের ভাষ্য, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে দলের জন্য তা হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে। এতে পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্বশূন্যতার আশঙ্কাও রয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী উপজেলা বিএনপির কমিটি গঠনের সময় দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে শাহ মো. শাহজাহানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

যা বললেন শাহ মো. শাহজাহান

নিজেকে গুরুত্বপূর্ণ পদে দেখতে তৃণমূলের দাবির বিষয়ে শাহ মো. শাহজাহান বলেন, “বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতা এবং দলের প্রতি আমার অটল বিশ্বাস ও ভরসা আছে। দলের জন্য আমি কতটুকু করতে পেরেছি, সেটা আমার তৃণমূলের নেতাকর্মীরা জানেন। তারা ৫ সেপ্টেম্বর মাননীয় এমপি মহোদয়ের কাছে নির্ভয়ে তাঁদের মনের কথাগুলো বলতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “দল ও তৃণমূল নেতাকর্মীদের নিয়েই আমি বেঁচে থাকতে চাই। কী পেলাম বা কী পাব—এই হিসাব করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নয়।”

আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পরীক্ষিত, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের মূল্যায়ন করা হবে—এমন প্রত্যাশাই করছেন জামালগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..