1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

মনিরামপুরে প্রতিবন্ধী জামাল গাজীকে ভ্যান উপহার দিলেন যশোর জেলা প্রশাসক।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মনিরামপুর(যশোর)

যশোরের মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামের প্রতিবন্ধী ও হতদরিদ্র জামাল গাজীর চু*রি যাওয়া ভ্যানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় জামাল গাজীকে একটি নতুন ভ্যান উপহার দিয়েছেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।

১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জামাল গাজীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভ্যানটি তুলে দেন ইউএনও সম্রাট হোসেন। একই সঙ্গে ভ্যানে মোটর সংযোজনের খরচ বহন এবং তাঁর বাড়ি নির্মাণের জন্য দুই বান ঢেউটিন দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

জানা গেছে, প্রায় ১০ দিন আগে নেহালপুর বাজারের পাশ থেকে হতদরিদ্র জামাল গাজীর একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটি চু*রি হয়ে যায়। ভ্যানটি হারিয়ে তিনি চরম বিপাকে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের নজরে আসে। পরে তাঁর নির্দেশে মনিরামপুর উপজেলা প্রশাসন জামাল গাজীর পাশে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..