বিনোদন ডেস্ক :
বলিউডপাড়ায় ফের আনন্দের হাওয়া। দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকার দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা।
গর্ভাবস্থা নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই তারকা। শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’-এর কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন। অন্তঃসত্ত্বা দীপিকা গভীর রাত পর্যান্ত শুটিং করছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। তাঁর পেশাদারিত্ব দেখে মুগ্ধ ছবির পুরো টিম ও কলাকুশলীরা।
এর আগেও প্রথম সন্তানের গর্ভাবস্থায় ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার অ্যাকশন দৃশ্যে শুটিং করেছিলেন তিনি।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের প্রথম কন্যা সন্তানের মা-বাবা হয়েছিলেন এই তারকা জুটি।
উল্লেখ্য, গেল মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এ ছবিতে শাহরুখ ও দীপিকার ছাড়া আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে অ্যাটলির ‘রাকা’ আগামী বছর মুক্তি পেতে পারে।