1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

ধোবাউড়ায় গুমুরিয়া নদীর আগ্রাসনে হুমকির মুখে কয়েক গ্রাম : খননের দাবী এলাকাবাসীর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহপ্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় গুমুরিয়া নদীর ভয়াবহ আগ্রাসনে কয়েক গ্রামের মানুষ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শত বছরের পুরনো এই গুমুরিয়া নদীর উৎপত্তিস্থল ভারতের মেঘালযে। নদীটির চওড়া উজানে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ ফুট হলেও কালের পরিক্রমায় কিছু অসাধু ও ভূমিদস্যুদের কবলে পড়ে নদী সংকুচিত হতে হতে বর্তমানে ভাটি অঞ্চলে এর প্রসস্থ কোথাও কোথাও ৫-১০ ফুটে পরিণত হয়েছে। এটি মূলত: একটি খঢ়শ্রোতা নদী। তাই বর্ষা মৌসুমে সীমান্তের ওপারে সামান্য বৃষ্টি হলেই কুল ছাপিয়ে নদীতে নেমে আসে ঢল। তখন ভাটি অঞ্চলের এই সংকুচিত অংশ দিয়ে স্রোতের পানি স্বাভাবিক প্রবাহে সড়ে যেতে না পেরে একদিকে যেমন নদীর বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দেয় অন্যদিকে নদী উপচে গিয়ে প্লাবিত হয় কয়েক কিলোমিটার এলাকা। আর তাতে মেকিয়ারকান্দা, ডোমঘাটা, মান্দালিয়া ও গোপীনগরসহ বেশ কিছু এলাকা জুড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। ফলশ্রুতিতে প্রতিবছর কয়েক গ্রামের হাজারো পরিবারের জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ সময় বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে উঠে যায় পানি, ডুবে যায় রাস্তাঘাট। বর্ষা মৌসুমে এমন বৈরী অবস্থার সম্মুখীন সপ্তাহে একাধিক বার হতে হয়, এই অঞ্চলের মানুষগুলোর। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় শত শত একর জমির ফসল। কোন কোন রাস্তা ও ফসলি জমি পরিণত হয় গর্তে, আবার কোন কোন ফসলের ক্ষেত পরিণত হয়ে বালুচরে। দুর্দশাগ্রস্থ মানুষগুলো হয়ে পড়ে দিশে হারা। নিম্নাঞ্চলের এই মানুষগুলোর জনজীবন এভাবেই নিয়তির ঘূর্ণিপাকে নাস্তানাবুদ হচ্ছে বছরের পর বছর ধরে।
দিকবেদিক ছুটে চলা এই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলতে গেলে তারা তাদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সরকার আসে, সরকার যায় , পালাবদল হয় ক্ষমতার, পরিবর্তন আসে প্রশাসনে। কিন্তু এই হতাশাগ্রস্থ মানুষগুলোর কথা কেউ মনে রাখে না।

এলাকাবাসীর দাবি – নদীর ভাটি অঞ্চলের সংকুচিত অংশে খননের ব্যবস্থা করে দিলে, নদী ফিরে পাবে তার আপন গতি। নদী উপচে বা পাড় ভেঙ্গে প্লাবিত হবে না কোন এলাকা। বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে উঠে যাবে না আর বন্যার পানি। ক্ষতিগ্রস্থ হবে না ফসলি জমি। ডুবে যাবে না আর জনগণের চলাচলের রাস্তা। অন্যদিকে শুকনো মৌসুমে এই নদীর পানি দিয়ে ফসল উৎপাদন করা সম্ভব হবে কয়েক শত হেক্টর জমি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইনের কাছে জানতে চাইলে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই জন গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হইবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..