1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নরসিংদী পৌর ঈদগাহে সমাবেশ দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে: খায়রুল কবির খোকন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নরসিংদীপ্রতিনিধি
দেশের ও দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ সমস্ত চক্রান্ত রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিণ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্বক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে আরও বলেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট, অবৈধ ও মাফিয়া সরকারের অধীনে দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা চরম অন্যায়, অবিচার, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিগত সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ ১৭ বছর পর এখন একটি স্বাধীন ও মুক্ত পরিবেশে সমাবেশ করতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

খায়রুল কবির খোকন বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, এই সরকার অল্প সময়ের মধ্যে নজিরবিহীন কাজ করেছে। আধুনিক বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা পার্কে (সোহরাওয়ার্দী উদ্যান) জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশ সংস্কারের জন্য যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা জনগণের কল্যাণে কাজ করবে। বিএনপি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি কখনোই পেছনের দরজা বা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে না। বিএনপি সবসময় দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে ও ভালোবাসায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে।

নরসিংদী পৌর ঈদগাহে সমাবেশ শেষে সদর উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..