1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপির জেনুইন নেতাকর্মীদের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়’

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জেনুইন নেতাকর্মীদের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, যারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তারা কখনোই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হবে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। দেশের শান্তির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্তৃক সারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি গুপ্তদের দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিকদল। বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।আরো উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি। হাজী বাহাউদ্দিন নোবেল।এবং জাতীয়তাবাদী ট্যাক্সি ক্যাব হালকা যানচালক শ্রমিক দলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..