1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু নওগাঁয়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যে পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)। নিহত দুই শিশু সম্পর্কে মামা ও ভাগনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম ওই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে তার সমবয়সি মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..