শেরপুরপ্রতিনিধি
শেরপুর নকলা আজ ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামে অবৈধভাবে বক শিকার করার সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আঃ রাজ্জাককে আটক করা হয়। পরবর্তীতে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন’-এর ৪১(৩) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে শেরপুর বনবিভাগের রেঞ্জার মোঃ আব্দুল্লাহ আল আমিন, নকলা থানা পুলিশের একটি চৌকস টিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী নিধন ও শিকার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।